বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ৬৪ হাজার ৫৮৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটিরও বেশি মানু্ষের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৭৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৯৫ জন। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৬৭২ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এই সময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ১৬৫ জনের। দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৮৭ লাখ ৯৫ হাজার ৯৫ জনের এবং মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৫ হাজার ২১৮ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬১৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৪৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



